শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বাতাকান্দী আদর্শ স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগষ্ট) বিকালে স্কুলের হলরুমে বাতাকান্দী আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক অধ্যক্ষ মাওলানা মুহা: নুরুল হুদা ও শিক্ষক বকুল আলম মুন্নার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী -২ সেনবাগ আসনের এমপি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। এসময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিতছিলেন, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য লায়ন এবিএম সাহাদাত হেসেন, উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহাদাত হেসেন খান স্বাধন, সদস্য সচিব মো. হারুনুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.হোমেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ। শেষে প্রধান অতিথি বিগত এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনরত শিক্ষক সম্মাতি ভাতা তুলে দেন ও কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপন করেন।