দেলদুয়ারে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৩৪ পিএম
দেলদুয়ারে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. কালাম তালুকদার, সদস্য সচিব সোলায়মান মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহেল প্রমূখ।   

আপনার জেলার সংবাদ পড়তে