কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে জামায়াতের এমপি সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৩:৫৫ পিএম
কাপাসিয়ায় শিক্ষকদের পক্ষ থেকে জামায়াতের এমপি সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা
গাজীপুর-৪ কাপাসিয়া আসনে নবনির্বাচিত এমপি সালাহউদ্দিন আইউবীকে ১০ মার্চ মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলার সকল পর্যায়ের শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কয়েকশত শিক্ষক উপস্থিত ছিলেন। কাপাসিয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহ. হারুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রয়োদশ সংসদের নব নির্বাচিতএমপি মুহাম্মদ সালাহউদ্দিন আইউবী। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো.ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজর সাবেক অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ ফাইজুল কবীর সিদ্দিকী, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শামসুল ইসলাম, বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মোল্লা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মোতালিব হোসেন সবুজ, মোঃ আশরাফুল ইসলাম, মুসলিমা আক্তার সুইটি, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
আপনার জেলার সংবাদ পড়তে