ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১০ মার্চ, ২০২৬, ০৭:৪৮ পিএম
ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

র‌্যাব-১০ এবং র‌্যাব-১ এর একটি যৌথ অভিযানে ফরিদপুরের কোতয়ালী থানাধীন গোয়ালচামট এলাকায় জুয়েল (৪৫) হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহার নামীয় ০৩ জন আসামিকে রাজধানীর উত্তরা হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি সকালে ভিকটিম জুয়েল (৪৫) এর বাড়ির পাশে রাস্তার উপর কাপড় শুকানোকে কেন্দ্র করে ভিকটিমের সাথে প্রতিবেশী মনি বেগমের বাকবিতন্ডা হয়। পরবর্তীতে উক্ত তারিখে সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় আসামি মোঃ শাহনেওয়াজ (২৩)’সহ অপরাপর আসামীগণ অবৈধ জনতাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ভিকটিমের বাড়ির ভেতরে অনধিকার প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করা হলে আসামীগণ ভিকটিম জুয়েল (৪৫) ও তার ভাই সোহেল (৩০)’দ্বয়কে উপুর্যপরি মারপিট করলে তারা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন জুয়েল (৪৫) ও সোহেল (৩০)’দ্বয়কে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল (৪৫)’কে মৃত ঘোষণা করে এবং সোহেল (৩০)’কে হাসপাতলে ভর্তি হয়। উক্ত হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় খুনসহ গুরুতর জখম সংক্রান্তে একটি  মামলা দায়ের করেন যার মামলা নং- ৫৯, তারিখ- ২৮/০২/২০২৬ খ্রি., ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/৩৪ পেনাল কোড, ১৮৬০। মামলাটি তদন্তাধীন থাকলেও আসামিগণ আত্মগোপনে থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে চলছিল। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে। আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এবং র‌্যাব-১ একটি যৌথ অভিযানে মঙ্গলবার (১০মার্চ) রাতে ডিএমপি, ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা হতে এজাহার নামীয় পলাতক আসামি ১। মোঃ শাহনেওয়াজ (২৩), ২। মোঃ সিফাত শেখ (১৯), উভয় পিতা- সরফরাজ, ৩। মোঃ কামাল শেখ (৪৫), পিতা- মৃত জামাল শেখ, সকলের সাং- গোয়ালচামট, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’গণকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীগণকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে