দেলদুয়ারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ০৪:০১ পিএম
দেলদুয়ারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

টাঙ্গাইলের দেলদুয়ারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার যোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মো. আব্দুল আজিজ খান, সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ মিয়া,  সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদল আহবায়ক ও  বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।  প্রধান অতিথির বক্তব্যে  টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এলাকাবাসীর নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে