বাজিতপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ মার্চ, ২০২৬, ১১:৩১ এএম
বাজিতপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

কিশোগঞ্জের বাজিতপুর পৌর শহরের মুরগ মহলে গত শুক্রবার সন্ধ্যার দিকে প্রয়াত এমপি, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জুর তনয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সাবেক এমপি মজিবুর রহমান মঞ্জু, তার বড় ছেলে মাহমুদুর রহমান উজ্জল সহ তার পরিবারে যারা মুত্যু বরণ করেছেন তাদের আত্নার মাগফিরাত কামনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা ও সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল উপজেলা ছাত্রদলে সাবেক সভাপতি এ্যাডভোকেট কাজী মঞ্জু হক রোকন, পৌর বিএনপির সহ সভাপতি মিছির ভূইয়া বলিয়াদী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মীর হোসেন হিলচিয়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলম দীঘির পাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাছন মিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি কাইছার মাহমুদ রিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম, জেলা মহিলা দলের সহ সভাপতি বিলকিস আক্তার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, বলিয়াদী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সেলিম খাঁ, পৌর যুবদলের আহ্বায়ক আহসান বিপু, এছাড়া যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদভী চৌধুুরী, সৌরভ, রফিকুল ইসলাম, পৌর সেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জায়েদ উল্লাহ জুজী উপজেলা যুবদল নেতা নাসির উদ্দিন সাহেব এই উনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা সেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: ফজলুল হক। পরে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত তার ছেলে আরাফাত রহমান কুকু সহ সকল নেতা কর্মীদের দোয়া মাহফিলে মাগফিরাত কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে