কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উদযাপিত

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬, ১১:৩১ পিএম
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উদযাপিত

কিশোরগঞ্জ জেলা শহরের মাঝ দিয়ে বয়ে চলা নরসুন্দা নদীর অবৈধ দখল মুক্তকরণ, দূষণরোধ, পানির প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে ও নরসুন্দা নদীর উৎসমুখ কাউনার বাঁধ খুলে দেওয়াসহ জেলার ছোটবড় ৪৩ টি নদীর পানিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১ঃ০০ টার দিকে জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বাপার সভাপতি এড. হামিদা বেগমের সভাপতিত্বে  আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধন ও পথসভায় সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশ নেন। মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন, জেলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল, যুগ্ন সম্পাদক খন্দকার আনোয়ার হোসেন, মীর জাহান ভুঁইয়া মিজু, বাপার কোষাধ্যক্ষ লুৎফুল কবীর, পরিবেশকর্মী মো. রুহুল আমিন, বিন ইয়ামিন, সাংবাদিক মনজুরুল হক, শিক্ষক নেতা কামাল উদ্দিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক  আতিয়া বেগম, বাংলাদেশ বেতারের কিশোরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মাজহার মান্না, নিরাপদ সড়ক চাই এর সভাপতি  মো. ফিরোজ উদ্দিন ভুইয়া , নিসচা এর সাধারণ সম্পাদক  মো.ফারুকুজ্জামান, পরিবেশ কর্মী কামরুল হাসান বাদল ,নারীনেত্রী চন্দ্রা সরকার, ও শাহ মাতাব প্রমুখ। এছাড়াও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকল বক্তা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)'র পক্ষ থেকে নানা দাবি  উত্থাপন করা হয়। সভায় কর্তৃপক্ষ কে উপরোক্ত সমস্যাগুলোর দ্রুত সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয় ।

আপনার জেলার সংবাদ পড়তে