টাঙ্গাইলের দেলদুযারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার দেলদযার শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ নাগুরপুর -দেলদুয়ার আসনের সংসদ সদস্য মো: রবিউল আওয়াল লাভলু। উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল আজিজ খান চানখার সভাপতিত্ব অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, এসময় উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মো: অপু তালুকাদার শিপুল,সদস্য সচিব বাবুল চৌধরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কালাম তালুকদার, সদস্য সচিব মোঃ সোলাইমান মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক শোহানুর রহমান সোহেলসহ উপজেলা, ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।