ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার তরুণ প্রজন্মের নেতা দেওয়ান ইউনুস আলী দুঃখী মানুষের পাশে থেকে আজীবন সেবা করে যেতে যান। আগামীর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি মানুষের সেবক হয়ে সারা জীবন কাজ করতে চান। এর আগে ছাত্র জীবনে চরভদ্রাসন সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তিনি ভিপি পদে নির্বাচিত হয়ে কলেজের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে গেছেন বলে জানিয়েছেন। দেওয়ান ইউনুস আলী চরভদ্রাসন উপজেলা সদরে বালিয়া ডাঙ্গী গ্রামের মরহুম আব্দুস সামাদ দেওয়ানের ছেলে। তিনি বর্তমানে রাজধানী ঢাকার একজন এক্সপোর্ট-ইমপোর্টের প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। সোমবার সকালে দেওয়ান ইউনুস আলী জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখেছি। এখন সময় এসেছে গণমানুষের সেবায় আত্ননিয়োগ করার। তাই মানুষের অধিকার, ন্যায় বিচার ও এলাকায় টেকসই উন্নয়ন করার প্রত্যায় নিয়ে আগামীর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান দেওয়ান ইউনুস আলী। তিনি মনে করেন, অত্র উপজেলায় একজন সৎ, সাহসী ও জনবান্ধব অভিভাবকের ঘাটতি রয়েছে। তাই লাখো জনগোষ্ঠীর সেই অভাব পূরন করতে তিনি নির্বাচনী মাঠে আসতে চান। দেওয়ান ইউনুস আলী আরও জানান, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি চরভদ্রাসন গড়ার প্রত্যায় নিয়ে আমি রাজনীতির মাঠে নামতে চাই। তিনি বলেন, অত্র উপজেলায় পদ্মা নদীর চরাঞ্চলে প্রচুর পরিমান ফসলী খাস জমি পড়ে বয়েছে। এসব সম্পদ ভুমিহীনদের মাঝে সুষম বন্টনের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি চরভদ্রাসন গড়া সম্ভব। এছাড়া উপজেলায় মৎস্য ও প্রাণী সম্পদের বিল্পব ঘাটানোর জন্য চরাঞ্চলে যথেষ্ঠ ক্ষেত্র পড়ে রয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, উপজেলার নিভৃতি পল্লির অবকাঠামো উন্নয়নের নামে অর্থ লোপাট বন্ধ করে আগামী পাঁচ বছর টেকসই উন্নয়ন দিয়ে আমি একটি আধুনিক চরভদ্রাসন গড়তে চাই। যেখানে উপজেলার প্রত্যেক যুবক বখাটেপনা, মাদক ও সন্ত্রাস ছেড়ে দিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি, শিল্প, মৎস্য ও প্রানীজ সম্পদে বিল্পব ঘটিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের মাধ্যমে উন্নত চরভদ্রাসন গড়ে তোলবে। তার এসব মহতী উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি সকলের দোয়া, সমর্থন ও সহায়তা কামনা করেছেন।