ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার গণহত্যা দিবস-২০২৬খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভার শুরুতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পরে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রেফায়েতুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, উপজেলা তথ্য আপা মনিকা বসু, উপজেলা ফায়ার ষ্টেশন মাষ্টার মুর্তজা ফকির, উপজেলা বিএনপি ও অংগসংগঠন নেতা মোঃ শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, আব্দুল ওহাব মোল্যা, গোলাম মোস্তফা ও শেখ আসলাম প্রমূখ। সভাশেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের বিদ্বেহী আত্নার মাগফেরাত কামনা করে এবং দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। একই সাথে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।