কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভাটি ১৫০ বছরেরও ঊর্ধ্বের পৌরসভা। এই পৌরসভার মধ্যে ৯টি ওয়ার্ড রয়েছে। কিন্তু ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় যেখানে সেখানে পৌর শ্রমিকরা ময়লা ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বাম ও ডানপাশে এবং কলেজ রোড যেতে বাম ও ডান পাশে ময়লা ফেলছে অবাধে পৌর কর্তৃপক্ষ। ময়লাগুলো এসব স্থান ছাড়াও নিতারকান্দি, থানার মোড় উপজেলা ব্রিজের পাশেসহ বিভিন্ন স্থানে ময়লা ফেলার কারণে শিশু এবং বৃদ্ধরা অনেক শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে। এছাড়া পৌর সভার বড় সড়কের আশে-পাশেও বাজিতপুর বাজারের ভিতরের ব্রীজসহ বিভিন্ন খালে ময়লা- আবর্জনায় বর্জিত হয়ে খালগুলো একেবারে ভরে যাচ্ছে। যেমন প্রশাসনের খেয়াল নেই, তেমনিভাবে জনগণেরও সচেতনতার অভাবে পরিবেশ একেবারে বির্বজিত হচ্ছে। অন্যদিকে সবগুলো ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাজুক হয়ে পড়ে রয়েছে। দেখার মতো বাজিতপুর বাজারে প্রতিদিন পৌর শ্রমিকরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ছাড়া আর যেন পৌর কর্তৃপক্ষের কোনো কাজ নেই বলে জনগণের অভিযোগ। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শহিদুল ইসলাম সোহাগ বলেন, তিনি দায়িত্ব পেয়েছেন কয়েক মাস আগে। এখন একদিনে তো পৌরসভাকে পরিষ্কার করা সম্ভব নয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, পৌরসভার অধিবাসী যদি সচেতন না হয় তাহলে এর প্রতিকার করা কঠিন বলে উল্লেখ করেন।