বাজিতপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২৬ মার্চ, ২০২৬, ০২:৩০ পিএম | প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম
বাজিতপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে এক বিশাল মিছিল বের করেন। মিছিল শেষে জাতীয় স্মৃতিস্তম্ভে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ সৌরভ, নাদভী চৌধুরী, জাহিদুল্লাহ জৌজি, বিএনপির অন্যতম নেতা নাসির উদ্দিন সোহাগ, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাছন, বলিয়ার্দী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, বলিয়ার্দী ছাত্রদলের সভাপতি ইমন মিয়া ও হিলচিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মুুমিন মিয়া সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে