ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাহান স্বাধীনতা দিবস-২০২৬খ্রি. যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৬টায় শহীদদের স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। উপজেলা স্বাধীনতা ভাষ্কর্যে একের পর এক পুস্প স্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নেতৃত্বে পুস্প স্তবক অর্পন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান, আবুল কালাম সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়া উপজেলা বিএনপি নেতা মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, এজিএম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, আব্দুল কুদ্দুস বাদশা, মঞ্জুরুল হক মৃধা, আঃ কাদের খান, দেওয়ন রহমতুল্লাহ, যুবদল নেতা মোজাফ্ফর হোসেন জাফর, আব্দুল ওহাব মোল্যা, মোস্তফা মোল্যা, গোলাম মোস্তফা, ফজলুর রহমান খান, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা, আলামিন মোল্যা, আসাদুজ্জামান কাঞ্চন ও শ্রমিকদল নেতা শেখ আসলাম সহ উপজেলা জামায়াত ইসলামীর নেতৃবৃন্দও উপস্থিত থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান। জানা যায়, পুস্প স্তবক অর্পন অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চরভদ্রাসন থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াত ইসলামী, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা শ্রমিক দল, উপজেলা ফয়ার সার্ভিস ষ্টেশন, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠান একর পর এক পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।