পলাশবাড়ীতে জনতা ব্যাংক নতুন ভবনে স্থানান্তর

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ১১:০১ এএম
পলাশবাড়ীতে জনতা ব্যাংক নতুন ভবনে স্থানান্তর

গাইবান্ধার পলাশবাড়ীতে জনতা ব্যাংক পিএলসি স্থানান্তরিত নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতি কর্মদিবসে লেন-দেন ছাড়াও সার্বিক কার্যক্রম আরোও তরান্বিত এবং আধুনিক সেবাদানের লক্ষ্যে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ মে) সকাল ১০টায় মহাসড়ক ঘেঁষে পূর্বাংশে মোল্লা সুপার মার্কেটের নতুন ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মাধ্যমে ব্যাংকি কার্যক্রম শুরু করা হয়। এরআগে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠ শেষে ব্যাংকের গাইবান্ধা এরিয়া অফিসের উপমহাব্যব-’াপক আলফার হোসেন-এঁর সভাপতিত্বে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনতা ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যব-’াপক মো. আব্দুল বারেক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যব-’াপক মো. মনির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের গাইবান্ধা এরিয়া অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলাম, নতুন ভবন মালিক আলহাজ্ব আফতাব উদ্দিন মোল্লা, পুরাতন ভবন মালিক আবু তালেব সরকার তারা প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা ব্যব-’াপক আব্দুর রহিম সাদেকী। এসময় সোনালী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা ব্যব-’াপক মো. আব্দুল্লাহ আল মামুন, ব্যাংকের সর্ব-্তরের সম্মানিত সাধারণ গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও -’ানীয়  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ-ি’ত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অত্র ব্যাংকের সিনিয়র অফিসার মো. আব্দুর রাজ্জাক সরকার। পবিত্র কোরআন তেলওয়াত ও দো’আ পরিচালানা করেন পলাশবাড়ী-’ হারুন মুপার মার্কেট মসজিদের পেশ ইমাম মাও. মো. মশিউর রহমান। গীতা পাঠ করেন অত্র ব্যাংক শাখার সিনিয়র অফিসার গোপাল চন্দ্র পাল। ব্যাংক কর্তৃপক্ষ অনুষ্ঠানে উপ-ি’ত সম্মানিত গ্রাহক, পৃষ্টপোষক ও শুভানুধ্যায়ীদের এখন থেকে নতুন ভবন ঠিকানায় লেন-দেনসহ সার্বিক যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে