চোরাই মালসহ তিন চোর গ্রেফতার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ১২:৪৯ পিএম
চোরাই মালসহ তিন চোর গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।  গত ৩ মে রাতে ডাঙ্গাপাড়া রেলগেট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলো-রাসেল বাবু (২০), পিতা আব্দুর রাজ্জাক; সুমন বাবু (২২), পিতা আজমল হোসেন-উভয়ের বাড়ি পাউশগাড়া এলাকায়; এবং সিফাত (১৯), পিতা মোহাম্মদ ওয়াজেদ আলী, বাড়ি লোহাচওড়া। এ ঘটনায় হাকিমপুর থানায় নিয়মিত মামলা নং-০৩, তারিখ ০৩/০৫/২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতারের পর আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে