মাধবপুরে ঢাকা ওয়ার্ল্ড ইউনিভাসিটির ছাত্রের লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ৫ মে, ২০২৬, ০৩:১৬ পিএম | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৩:১৬ পিএম
মাধবপুরে ঢাকা ওয়ার্ল্ড ইউনিভাসিটির ছাত্রের লাশ উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর হোটেল হাইওয়ে ইন লিঃ এর কাছে জঙ্গল থেকে ঢাকা ওয়ার্ল্ড ইউনিভাসিটির ছাত্র মোঃ ফরহাদ হোসেন ওরুপে মাহির (২৩)র লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা উত্তর খান চাঁনপাড়া স্বপ্নছোঁয়া এলাকার মৃত আব্দুল আওয়াল এর ছেলে। মঙ্গলবার সকাল ১১টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।

ঢাকা বাড্ডা থানার এস.আই হানিফ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়-ঢাকা রাকিবুল ইসলামের অসুস্থ্য ভাইকে দেখতে তারই বন্ধ’ ঢাকা ওয়ার্ল্ড ইউনিভাসিটির ছাত্র মোঃ ফরহাদ হোসেন ওরুপে মাহির তাদের বাসায় যায়। সেখানে রাকিবের স্ত্রী সীমার সঙ্গে পরিচয় হয় মাহিরের। পরিচয় থেকে প্রেমের সর্ম্পক তৈরী হয় এবং তারা পালিয়ে বিয়ে করে। অপর দিকে রাগে-ক্ষোভে মাহিরের প্রেমিকাকে বিয়ে করে রাকিব। এবং পরিকল্পনা করতে থাকে মাহিরকে হত্যা করার। পরিকল্পনার অংশ হিসাবে মাহিরের বন্ধু ইয়াসিনের মাধ্যমে মাহিরকে ৩০ এপ্রিল বাড্ডা থানাধীন আফতানগর বুক নং এম, সেক্টর ০২, রোড নং-০২, বাসা নং ১৪ ২য় তলার একটি রুমে আটক করে রাকিবুল ও তার বন্ধুরা শাররীক ভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করে লাশ নরসিংদী হয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হোটেল হাইওয়ে ইন লিঃ এর উত্তরে রাস্তার পাশে ঝোপের ভেতর বস্তাবন্ধী করে ফেলে রাখে। মাহির বাসায় না ফেরায় রাতে বাড্ডা থানায় একটি জিডি করে। এর সূত্র ধরে বাড্ডা থানার এস.আই হানিফ মাহিরের বন্ধু ইয়াসিন এবং মৃধুলকে আটক করে জিঞ্জাসাবাদ করলে মাহির হত্যার বর্নণা দেয়। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার সকাল ১১টায় মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় উল্লেখিত এলাকা থেকে মাহিরের অর্ধ গলিত লাশ উদ্ধার করলে তার ভাই আরিফ লাশ সনাক্ত করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে