শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এ প্রচেষ্ঠা অব্যাহত থাকুক: সনজিব সরকার

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০৭:১৯ পিএম
শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এ প্রচেষ্ঠা অব্যাহত থাকুক: সনজিব সরকার

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিরাই উপজেলা উপজেলা পরিষদ সম্মেলন রুমে অনুষ্ঠিত হয়।

পিস এম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর এর সঞ্চালনায় পিএফজির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজিব সরকার। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

প্রধান অতিথির বক্তব্যে সনজিব সরকার বলেন, আমি পিএফজির অনেকগুলো সভায় অংশ নিয়েছি। আমার মনে হচ্ছে পিএফজি সদস্য হিসেবে যে লোকগুলো মনোনীত করেছে তা সঠিক। আমার ডানে পাশে যে মানুষগুলো আজ বসে আছে ৫ আগষ্টের পর তারা এ উপজেলায় শান্তি বজায় রাখতে নিরলস চেষ্টা করেছেন। আমি আশা করি শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এ প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। তিনি পিএফজি সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, এ উপজেলায় শান্তি সম্প্রীতির বিষয়ে আপনারা যে কাজটা করেছেন তা আমার ভাল লেগেছে। আপনার ধর্মীয় নেতাদের নিয়ে একটি সভা আহ্বান করুণ আমিও সে সভায় উপস্থিত থাকবো। আমরা আপনারা সবাইমিলেই শান্তির বাংলাদেশ গঠন করতে চাই।

সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, পিএফজির পিস এম্বাসেডর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সদস্য আলী আহমদ খান, সালাহ উদ্দিন তালুকদার, সৈদুর রহমান তালুকদার, মজিদা খাতুন, সুলতানা রাজিয়া, মহসিনা খাতুন রুমী, রঞ্জু চৌধুরী, লিলি বেগম, জুয়েল আহমদ, বকুল চন্দ্র বণিক, রুপিয়া বেগম, হাফসা বেগম, পারভীন বেগম, ইসমাইল চৌধুরী, প্রশান্ত সাগর দাস, ওয়াই পিএজি সদস্য আশরাফ উদ্দিন, লিপিকা বিশ্বাস, রিয়াজুল ইসলাম, তাকমিনা, দূরপতি নন্দী প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে