কলেজ গেট নির্মানসহ ৩৭ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ৫ মে, ২০২৬, ০৮:২০ পিএম | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৮:২০ পিএম
কলেজ গেট নির্মানসহ ৩৭ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কলেজ গেট, হল, অডিটোরিয়াম রাস্তাঘাট নির্মান, কাকসু নির্বাচনসহ ৩৭ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার ( ৫ মে) দুপুরে লালবাগ মোড়ে এই মানবন্ধন করেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। এতে কয়েক শিক্ষার্থী অংশ নেন। 

এসময়  বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিজুল ইসলাম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের  মাস্টা র্সের শিক্ষার্থী  মোঃ রাসেল, ইসলামের ইতিহাসের  প্রথম বর্ষের  মোঃ নাহিদ ইসলাম, গণতি বিভাগের মোঃ রবিউল ইসলাম রবি, প্রাণিবিদ্যা বিভাগের  আসিফ মাহমুদ,  ইসলাম শিক্ষা বিভাগের মোঃ রাকিব ইসলাম প্রমুখ।  এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১১ মাস আগে কলেজ গেট নির্মান, ৫ তলা বিশিষ্ট হল, অডিটোরিয়াম নির্মান, রাস্তাঘাট নির্মান, ক্লাসে ফ্যান, বেঞ্চ, আলো, স্মার্ট বোর্ড , বিভাগ ভিত্বিতক প্রেজেনেটেশন ও মাসিক পরীক্ষাচালুসহ ৩৭ দফা দাবির প্রেক্ষিতে বাজেট আসলেও টেন্ডার আহবান করা হচ্ছে না। এতে শিক্ষার্থীর ভালো পরিবেশে নিরাপদ পরিবেশে থাকতে পারছে না। লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ বিনস্ট হচ্ছে। ভালো শিক্ষার্থী তৈরি হচ্ছে না। দাবি মানা না হলে আবারও ক্যাম্পাস শার্ট ডাউন করার হুমকি দেয়া হয় মানববন্ধনে ।

আপনার জেলার সংবাদ পড়তে