দিনাজপুরের চিরিরবন্দরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ৬ মে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম ইন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পাটনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রেজাউল করিমের সঞ্চালোচনায় বিশেষ অতিথি দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সুমি আক্তার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিব, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা।
কংগ্রেসে সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষানী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ঈমাম, পুরোহিত, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।