ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০২:২১ পিএম
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক

 সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন শিক্ষক।

বুধবার (৬ মে ২০২৬) ভোর ৫.৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। তিনি ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী ছাত্র ছাত্রী রেখে গিয়েছেন ।

তাঁর মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান  সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন  গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে