নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, জরিমানা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০৮:০৯ পিএম
নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, জরিমানা

দিনাজপুরের নবাবগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার 

০৬ মে বিকেল ৫ টার দিকে  উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন খাবার হোটেলে তদারকি করা হয়।

অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং নিম্নমানের পরিবেশে খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫৩ ধারায় মমতা হোটেলকে ৭ হাজার এবং মোহনা হোটেলের মালিককে ৫ হাজার টাকা। সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ উল মাহমুদ। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে