হোসেনপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগীর চিকিৎসাসেবা

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৩:১৬ পিএম
হোসেনপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগীর চিকিৎসাসেবা

কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এতে চার শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় হোসেনপুরে পিএমকে শাখা কার্যালয়ে পিএমকে কমিউনিটি হেলথের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর সহকারী পরিচালক মাইনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন পিএমকে’র প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার রামচন্দ্র সাহা, হোসেনপুর শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম এবং জোনের আইটি অফিসার রাশেদুল ইসলামসহ অন্যান্যরা। ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী মা এবং শিশু রোগের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আসিফুল আমিন (শিশু বিশেষজ্ঞ), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনি ও অবস), ডা. মফিজুর রহমান (সার্জারি কনসালটেন্ট) এবং ডা. মো. জিয়াউল হাসান (চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ)।

আয়োজকরা জানান, ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়া চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে পাওয়ারের চশমাও বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে