বিশ্বম্ভরপুর পিএফজির ফলো-আপ সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৪:১৯ পিএম
বিশ্বম্ভরপুর পিএফজির ফলো-আপ সভা

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক ফলো-আপ সভা সভা বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। পিস এম্বাসেডর মোর্শেদ মিয়ার সভাপতিত্বে ও সমন্বয়কারী ফুলমালা ও ওয়াইপিএজির সামছুল কবির এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভার শুরুতে প্রকল্পের সময় সীমা নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। একাজটি চলমান রাখার জন্য তারা দি হাঙ্গার প্রজেক্ট এর কাছে দাবি রাখেন। তারা বলেন, যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ পিএফজির সাথে আছি আমরা আশা করি একাজটি আসরা সচল রাখবো। তারা আহ্বান জানান, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী যে সহিংসতা চলছে তার প্রভার যেন আমাদের এখানে নাপড়ে। তারা সাসাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে এ বিষয় নিয়ে কোন উসকানি না দেয় সে দিকে সবাইকে নজর রাখতে হবে।

সভায় বক্তব্য রাখেন, পিএফজি সদস্য পিস এম্বাসেডর আব্দুস সাত্তার,  সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুল মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, পিএফজি সদস্য নাছির উদ্দিন, জুবায়র আহমদ জুলহাস, আজিজা খাতুন, মিনহাজ পারভিন, আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম, আব্দুছ সামাদ, হুসাইন আহমদ, সংগিতা হাজং, রাবিয়া, অর্চণা দেবী, সুফিয়া বেগম। বিকেলে ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের ত্রৈমাসিক সভা সামছুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন, মেরাজুল ইসলাম, তারেক তালুকদার, সোম্তাকিম হাসান,ইমরান হোসেন, শান্তনা আক্তার, আফরোজা জামান, রত্না, মারিয়া আক্তার,সুইটি পাল, পাপিয়া আক্তার, সুমাইয়া আক্তার,  আছমা আক্তার, মিনারা আক্তার, তাইবা আক্তার প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে