রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(৭ মে ২০২৬)এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জুবদরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন,“স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তারাগঞ্জের সাধারণ মানুষ যেন উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসক, নার্স ও সংশিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন,“বর্তমান এই সমপ্রসারণের ফলে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি কমবে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। ভবিষ্যতেও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।” এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপেক্সের টিএইচও ডা. হামদুলাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির এস এম আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান শিপু, জামায়াতের উপজেলা সেক্রেটারি ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।