ফুলবাড়ীতে জুম্মায় ভারতের মুসলমানদের উপর হামলা, ভাংচুরের প্রতিবাদ

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
| আপডেট: ৮ মে, ২০২৬, ০৩:৩৩ পিএম | প্রকাশ: ৮ মে, ২০২৬, ০৩:০৭ পিএম
ফুলবাড়ীতে জুম্মায় ভারতের মুসলমানদের উপর হামলা, ভাংচুরের প্রতিবাদ

ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভার নির্বাচন পরবর্তী সময়ে মুসলমানদের উপর ্উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বর্বর হামলা, নির্যাতন, ধর্ষণ, হত্যা, মসজিদ, মাদ্রাসা ও মুসলমানদের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদ জানানো হয়েছে।  শুক্রবার জুম্মার নামাজে খুৎবার আগে এই প্রতিবাদ জানানো হয়। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মোঃ ইব্রাহীম খলিল। 

তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন জামাই আদরে বসোবাস করছে। এখানকার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে মুসলমানরা মন্দীর পাহারা দেয়। অথচ ভারতে মুসলমানদের উপর বর্বর হামলা, নির্যাতন, ধর্ষণ, হত্যা, মসজিদ, মাদ্রাসা ও মুসলমানদের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করা হচ্ছে। তিনি এ সময় ভারতের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে কড়া প্রতিবাদ প্রদানের দাবি জানান। এ সময় এ দাবির সর্মথনে শতশত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে