খন্দকার আব্দুল মুক্তাদির

সৈয়দপুর বিসিক শিল্প নগরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৮:১৫ পিএম
সৈয়দপুর বিসিক শিল্প নগরী পরিদর্শন করলেন শিল্পমন্ত্রী

দেশীয় শিল্পের উন্নয়ন ও উদ্যোক্তাদের সমস্যা সরেজমিনে দেখতে নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরী পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় তিনি শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ৯ এপ্রিল শিল্পমন্ত্রী সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে এসে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় শিল্প খাতের বিদ্যমান সমস্যা, গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় তিনি বলেন, দেশীয় শিল্পকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিসিক শিল্প নগরীগুলোতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, বিসিকের উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ সুবিধা ও শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।  সৈয়দপুর বিসিক শিল্প নগরীর সারফরাজ ফুড ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন। ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মেঃ মোস্তফা বলেন, মন্ত্রী আমাদের সমস্যার কথা শুনেছেন। আশা করছি দ্রুত সমাধান হবে। শিল্প খাতের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের এমন উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন, সাংসদ  হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম  নীলফামারী জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান,সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পুসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে