তারাগঞ্জে মাদকসেবনের দায়ে গ্রেপ্তার ১

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ১২:৪৮ পিএম
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে গ্রেপ্তার ১

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর ডাঙ্গাপাড়া এলাকা থেকে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এন্তাজুল হক ওরফে সাদ্দাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।গ্রেপ্তারকৃত সাদ্দাম উপজেলার ঘনিরামপুর ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল মুজিদের ছেলে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার(৯ মে)রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত ০৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে স্থানীয়দের মাঝে পুলিশের এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।মাদকবিরোধী অভিযানে তারাগঞ্জ থানা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে