রাজারহাটে ৩ মাদককারবারী গ্রেফতার

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১১ মে, ২০২৬, ০৪:৩৬ পিএম
রাজারহাটে ৩ মাদককারবারী গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন কথিত মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ মে) রাতে উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের চায়না বাজার থেকে মোস্তফি বাজারগামী সড়কে টহলরত পুলিশের কয়েকজন যুবকের চলাফেরায় সন্দেহ হয়। পরে তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হলে ৩ জনের কাছ থেকেই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন- ভিম শর্মা গ্রামের শামসুল আলমের ছেলে গোলাম রাব্বানী (৪০), রাজিব টেপা মধুপুর (কাউনিয়া) গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন (৩৮) এবং চায়না বাজার এলাকার আবু বক্করের ছেলে শাহ আলম (৪২)। পরে তাদের রাজারহাট থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১৫, তারিখ ১১ মে ২০২৬। সোমবার (১১ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ বলেন, “মাদকের বিরুদ্ধে রাজারহাট উপজেলাকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

আপনার জেলার সংবাদ পড়তে