রাজশাহীর মোহনপুর উপজেলায় মাঠে মাঠে দুলছে কৃষকের স্বপ্নের মিষ্টি পান, সবজিসহ বিভিন্ন ধরনের সোনালী ফসল।
কৃষকের এই স্বপ্নকে সফল করতে ফসলের ক্ষতিকর পোকা ও রোগবালাই দমনে মাঠে মাঠে ঘুরে ঘুরে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি অফিসের কর্মকর্তারা। কৃষকের জীবন মান উন্নয়ন ও কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে মোহনপুর উপজেলা কৃষি অফিস।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিয়ে গঠিত।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পান বরজ, বিভিন্ন ধরনের সবজিসহ ফসল মাঠে মৃদু বাতাসে দুল খাচ্ছে ধানের শীষগুলো। কৃষকেরা জমিতে সেচ দিচ্ছেন, কেউ সার কীটনাশক প্রয়োগ করছেন। কৃষকের সাথে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষি অফিসের লোকজনও। কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ, কৃষক সমাবেশ, মাঠ পরিদর্শন ও লিফলেট বিতরণ, কৃষি পরামর্শ অব্যহত রয়েছে। ফসলের পোকার উপস্থিতি যাচাইয়ের জন্য নিয়মিত আলোর ফাঁদ ব্যবহার করা এবং আক্রান্ত জমিতে অনুমোদিত সঠিক দানাদার বা তরল কীটনাশক সঠিক মাত্রায় সঠিক সময়ে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকরা বলছেন, কৃষি অফিস থেকে রোগবালাই দমনে বিভিন্ন পরামর্শ পাচ্ছেন তারা। এছাড়াও সরকারি সার ডিলার ও খুচরা ব্যাবসায়ীদের কাছ থেকে কৃষকরা সঠিক দামে সার কীটনাশক ক্রয় করতে পারেন, সেলক্ষে উপজেলা সিনিয়র কৃষি অফিসার কামরুল ইসলাম উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে প্রতিনিয়ত বাজার মনিটরিং করছেন।
মোহনপুর উপজেলা সিনিয়র কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন, ‘কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে, ফসলের ভাল ফলনের জন্য রোগবালাই দমন, সঠিক মাত্রায় বলাইনাশকের প্রয়োগ, কৃষক মাঠ স্কুল পরিচালনা, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, কৃষক সমাবেশ,স্পট মিটিং অব্যাহত রয়েছে। উৎপাদন বৃদ্ধি ও কৃষকের লাভ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”