মালিকের কারাদন্ড ও জরিমানা

কলাপাড়ায় মানবদেহে ক্ষতিকর জুসসহ খাদ্যপণ্য তৈরির কারখানা সিলগালা

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ১৫ মে, ২০২৬, ০৪:২৩ পিএম
কলাপাড়ায় মানবদেহে ক্ষতিকর জুসসহ খাদ্যপণ্য তৈরির কারখানা সিলগালা

পটুয়াখালীর কলাপাড়ায় মানবদেহে ক্ষতিকর, ভেজাল জুসসহ খাদ্যপণ্য তৈরির কারখানায় প্রশাসনের অভিযানে শিকদার কর্পোরেশন নামের প্রতিষ্ঠানের মালিক মাসুদ সিকদার কে এক লাখ টাকা অর্থদণ্ড ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দন্ড কার্যকর করেন। শুক্রবার বেলা ১১ টায় এই অভিযান চালানো হয়। 

কলাপাড়া পৌর শহরের কবি কাজী নজরুল ইসলাম সড়কে ওই প্রতিষ্ঠানে বিএসটিআই এর অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জুসসহ খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল। এ সময় বিপুল পরিমান প্যাকেটজাত জুস জব্দ করে নষ্ট করা হয়। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানের কর্মীরা দাবি করেন, তারা বিএসটিআই কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে