রংপুরের

শেখপাড়া এলাকায় বিরল আকৃতির গরুর বাছুরে জন্ম

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৭ মে, ২০২৬, ১১:০৫ এএম
শেখপাড়া এলাকায় বিরল আকৃতির গরুর বাছুরে জন্ম

রংপুরের শেখপাড়া প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন এলাকায় মাইদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে একটি বিরল আকৃতির গরুর বাছুর জন্ম নিয়েছে। বাছুরটির দুটি মুখ ও চারটি চোখ থাকায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন বাছুরটি দেখতে ভিড় করছেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা সাধারণত জন্মগত শারীরিক ত্রুটি বা জেনেটিক সমস্যার কারণে ঘটে। চিকিৎসাবিজ্ঞানে একে “ডাইসেফালি”(উরপবঢ়যধষু) ধরনের বিরল জন্মগত ত্রুটি বলা হয়, যেখানে একটি শরীরে দুইটি মুখ বা মাথার অংশ গঠিত হয়। স্থানীয়দের অনেকেই বাছুরটিকে দেখতে ওই বাড়িতে ভিড় করছেন এবং ঘটনাটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে প্রাণীটির সুস্থতার জন্য দ্রুত প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সচেতন মহল।

আপনার জেলার সংবাদ পড়তে