মুন্ডুমালার মেয়রপ্রার্থী ‘বাবু’ পৌরবাসীকে জানিয়েছেন ঈদ শুভেচ্ছা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ২৮ মে, ২০২৬, ১১:৪৮ এএম | প্রকাশ: ২৮ মে, ২০২৬, ১১:৪৮ এএম
মুন্ডুমালার মেয়রপ্রার্থী ‘বাবু’ পৌরবাসীকে জানিয়েছেন ঈদ শুভেচ্ছা
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন পৌর পরিষদ নির্বাচনের মেয়র পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক মো. সাইফুল ইসলাম বাবু। তিনি পৌর এলাকার চুনিয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা মৃত ওয়াজেদ আলী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ আর সম্প্রীতির আদর্শে মহিমান্বিত হোক ঈদ-উল-আযহার আনন্দ। এই পবিত্র উৎসব সবার মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ত্যাগের মানসিকতা ছড়িয়ে দিক। ঈদ-উল-আযহার এই আনন্দঘন মুহূর্তে তিনি পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ডিগ্রিধারী উচ্চশিক্ষিত এই তারুণ্যের অহংকার তরুণ নেতা পৌরবাসীকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল পৌর পরিষদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। বাবু কর্ম জীবনে প্রবাসে থেকে দেশের ও নিজ এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। আসন্ন পৌর পরিষদ নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে তিনি সর্বস্তরের জনসাধারণের দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করেছেন। এদিকে তরুণ, যোগ্য ও উচ্চশিক্ষিত এই প্রার্থীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই পৌরসভার সাধারণ ভোটার ও তরুণ সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এলাকার মানুষের মতে, সমাজসেবায় সদা নিয়োজিত মো. সাইফুল ইসলাম বাবু মেয়র নির্বাচিত হলে পৌরসভার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। 
আপনার জেলার সংবাদ পড়তে