রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৩:২১ পিএম
রাণীনগরে রানারদের অংশগ্রহনে ১০কিলোমিটার দৌড় অনুষ্ঠিত

দেশের ৩৫টি জেলা থেকে আগত পেশাদার/অপেশাদার রানারদের (দৌড়বিদ) অংশগ্রহনে নওগাঁর রাণীনগরে ১০কিলোমিটার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে, স্বাস্থ্য সচেতনতা বৃিদ্ধ ও ক্রীড়ামুখী করার লক্ষ্যে রাণীনগর ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর উদ্যোগে শনিবার সকালে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০০জন দৌড়বিদ অংশ গ্রহন করেন।

এদিন সকালে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে (রাণীনগর থেকে সাহাগোলা পর্যন্ত) এই দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় শেষে সকাল সাড়ে ৯টায় রাণীনগর মহিলা অনার্স কলেজে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো)-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অডিনেটর ডাঃ মোঃ রুমন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬.(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়া রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, রাণীনগর মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হুসাইন,বগুড়া থেকে প্রকাশিত দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সিরাদুজ্জামান সিরাজ জয়,রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুল,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন ও রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সিজন-২এ ১০কিলোমিটার জেনারেল কাট-অফ টাইম-১ঘন্টা ৪০মিনিট,৫কিলোমিটার পুরুষ বিগিনার কাট-অফ টাইম-১ঘন্টা,৫কিলোমিটার মহিলা কাট-অফ টাইম ১ঘন্টা এবং ১কিলোমিটার শিশু কাট-অফ টাইম ১ঘন্টাসহ মোট ৪টি ক্যাটাগরিতে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের উৎসাহিত করতে রাইডো-এর পক্ষ থেক আকর্ষণীয় প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে  ১০কিলোমিটার জেনারেল ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৫হাজার টাকা, ১ম রানার-আপকে ৪হাজার, ২য় রানার-আপকে ৩হাজার, ৩য় রানার-আপকে ১হাজার ৫০০ এবং ৪র্থ রানার-আপকে ১হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগিরর সেরা ১০ জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ৫কিমি পুরুষ ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩হাজার, ১ম রানার-আপকে ২হাজার এবং ২য় রানার-আপকে ১হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগরির সেরা ৫জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ৫কিমি মহিলা ক্যাটাগরির চ্যাম্পিয়নকে ৩হাজার, ১ম রানার-আপকে ২হাজার এবং ২য় রানার-আপকে ১হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া এই ক্যাটাগিরর সেরা ৫জন রানারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ১কিমি কিডস্ ক্যাটাগরির শিশুদের অনুপ্রাণিত করতে মোট ৪০জন শিশু রানারকে ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে