রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ২৮ মে, ২০২৬, ০৬:১৫ পিএম | প্রকাশ: ২৮ মে, ২০২৬, ০৬:১৫ পিএম
রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে  ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
রাজশাহীতে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত ঐতিহাসিক হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত মুসল্লিরা। ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মো: মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। নামাজ শেষে দেশ, জাতি ও মহানগরবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আপনার জেলার সংবাদ পড়তে