মিম আক্তার (২৩) নামে এক গৃহবধু স্বামীর হাতে দ্বিতীয় স্ত্রী নির্মম ভাবে খুন হয়েছে।তাকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করে খুন করা হয়। তার স্বামীর নাম ওমর আলী রুবেল।সে এলাকার একটি ফার্নিচার কারখানায় কাঠমিস্ত্রি কাজ করতেন।রুবেল - মিম দম্পতির এক ছেলে সন্তান রয়েছে। সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।একই ইউনিয়নের গাছবাড়ী গ্রামে পাঁচ বছর পূর্বে ধলু প্রামাণিকের মেয়ে মিম আক্তারকে বিয়ে করেন।ঈদের আগের দিন প্রথম স্ত্রী বাপের বাড়িতে যাওয়ার পর পরই দ্বিতীয় স্ত্রী মিমকে অনুরূপ বাপের বাড়িতে যাওয়ার জন্য চাপ দেয়। কিন্তু মিম রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুর একটার দিকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনা স্থানে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে করে মর্গে প্রেরণ করেছেন। সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান এই ঘটনা নিশ্চিত করেছেন।