চাটমোহরে পিসিডির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ মে, ২০২৬, ০৫:১৯ পিএম
চাটমোহরে পিসিডির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

পাবনার অন্যতম বেসরকারি সংগঠণ পিসিডি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গত মঙ্গলবার চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়। পিসিডির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যনামগ্রীতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এসময় পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালুসহ অন্যরা উপস্থিত ছিলেন। আজ বুধবার পিসিডির রেলবাজার কার্যালয়ে দরিদ্র পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলম। 

পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল আলম জানান,সংগঠণের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেড় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাউল,চিনি,সেমাই ও সরিষার তেল।

আপনার জেলার সংবাদ পড়তে