চাঁদপুর সরকারি কলেজ এর এইচএসসি ২০১৩ শিক্ষার্থীদের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৯ মে) দিনব্যাপী সুশৃঙ্খল ও গোছালোভাবে এ আয়োজন হয়। এ বিষয়ে আয়োজকদের পক্ষে ব্যাচের শিক্ষার্থী জুয়েল বলেন, আমরা সকালে শহরের সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হই। এরপর এখানে নাস্তা ও টি-শার্ট বিতরণ শেষে ক্রিকেট ম্যাচ শুরু করি। যেখানে সদর ও সদরের বাহিরের মিলিয়ে ১১ জনের ২টি পোশাকধারী দল হয়। খেলায় নির্ধারিত ১৪ ওভারে টস জিতে ব্যাটিংয়ে নেমে সদরের বাহিরের দল সবকটি উইকেট হারিয়ে ২ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে ১২৭ রান করে। যেখানে তাদের অতিথি খেলোয়াড় অমরেশ দত্ত জয় ৮টি ছক্কা ও ২টি চারের বাউন্ডারিতে একাই ৫৯ রান করে। জবাবে প্রতিপক্ষ দল ১৪ ওভারে ১২০ করে ৭ রানে পরাজিত হয়। আমরা এ খেলায় অমরেশ দত্ত জয় কে সর্বোচ্চ রান সংগ্রহক হিসেবে পুরুষ্কৃত করি। এছাড়াও খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের রাহুল। তিনি ব্যাট হাতে ২১ রান ও ৪ ওভার বল করে ৩ উইকেট সংগ্রহ করেন। এছাড়াও ৪ ওভারে ৫টি উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকের পুরুষ্কার পান বিজিত দলের খেলোয়াড় পারভেজ।
আয়োজক জিসান বলেন, প্রীতি ক্রিকেট খেলার পর সবাই গোসল সেড়ে আমাদের কলেজ মসজিদে দুপুরের নামাজ আদায় করি। এরপর সেখান থেকে চাঁদপুর সরকারি কলেজ মাঠে পুরুষ্কার ও অংশগ্রহণ সম্মাণণা স্মারক বিতরণ ও ফটোসেশন শেষে লঞ্চঘাটের মোহনা ক্যাফে রেষ্টুরেন্টে দুপুরের খাবার গ্রহণ করি। এরপর বড়ষ্টেশন মোলহেডে প্রকৃতির সুন্দর্য উপভোগ করি। সবশেষে মোলহেড হতে নৌবিলাস যাত্রায় ডাকাতিয়া নদীতে নৌকাসহ সবাই ঘুরে স্থানীয় একটি মেলায় বক্সিং,টার্গেট বুলেটসহ একাধিক খেলায় অংশ নিয়ে চা আড্ডা শেষে নৌকায় করে পুনরায় মোলহেডে এসে আয়োজনের সমাপ্তি করি। আয়োজক নাজমুল বলেন, অনেকদিন পর ক্রিকেট খেলা, ফটোসেশন ও আড্ডা খাওয়া দাওয়ার মাঝে বন্ধুদের সাথে পুরোনো দিনে ফিরে গেলাম। এতো গুছালো একটি উদ্যোগ সফল সমাপ্তি হয়েছে সব বন্ধুদের আন্তরিকতার জন্যই। ভবিষ্যতেও যাতে আমরা এভাবে আরও মিলিত হতে পারি সে বিষয়েও পদক্ষেপ নেয়া হবে। এসময় আয়োজনে অংশগ্রহণকারী চাঁদপুর সরকারি কলেজ এর এইচএসসি ২০১৩ শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।