চাটমোহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৫:২২ পিএম
চাটমোহরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাবনার চাটমোহর ডেভলপমেন্ট সোসাইটির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মওলানা আব্দুল হামিদ দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা মোঃ হাবিবুর রহমান,মোঃ মহীদুল্লাহ,চাটমোহর ডেভলপমেন্ট সোসাইটির সভাপতি মোঃ ফজলুর রহমান,সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ফ্রি ব্লাড গ্রুপিং ছাড়াও ব্রেইন,মানসিক,মেডিসিন,কিডনি,নাক,কান,গলা,ডায়াবেটিক,নিউরোমেডিসিন,স্ত্রী ও প্রসূতি,শিশু,ডেন্টাল.চক্ষু,চর্ম ও যৌন,অর্থপেডিক বিষয়ে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি চিকিৎসা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৬জন বিশেষজ্ঞ চিকিৎসক ৫ হাজারের বেশি রোগিকে চিকিৎসা প্রদান করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে