চাটমোহরে সপ্তাহব্যাপী বসন্ত মেলা ও ঈদপুনর্মিলনী

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৫:২২ পিএম
চাটমোহরে সপ্তাহব্যাপী বসন্ত মেলা ও ঈদপুনর্মিলনী

পাবনার চাটমোহর উপজেলার মির্জাপুর ডিগ্রী কলেজ চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বসন্ত মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গত শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী কৃষিবিদ হাসান জাফির তুহিন। মেলা উদযাপন কমিটির সভাপতি মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম রেজা,নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহাদত হোসেন,মিজূাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আঃ হাই সিদ্দীকি,মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রুবেল রানা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে