চাঁদপুরে

জুলাই শহীদ পরিবারকে এনসিপি'র ঈদ উপহার প্রদান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৩০ মে, ২০২৬, ০৫:২৭ পিএম
জুলাই শহীদ পরিবারকে এনসিপি'র ঈদ উপহার  প্রদান

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়ায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শহীদ পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

শনিবার(৩০ মে,২০২৬) মতলব উত্তর উপজেলার বিভিন্ন শহীদ পরিবারের বাড়িতে গিয়ে এনসিপির নেতারা তাঁদের হাতে নগদ অর্থ তুলে দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এনসিপির নেতাদের কাছে তাঁরা শহীদ স্বজনদের স্মৃতিচারণ করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান। এই সময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, জাতীয় নারী শক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, চাঁদপুর জেলার আহ্বায়ক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক নবির হোসেন, মতলব উত্তর উপজেলার আহ্বায়ক ডা: আরিফা তুহিন, চেয়ারম্যান পদপ্রার্থী ইদ্রীস প্রধানীয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।  এই বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম বলেন, যাদের রক্তের উপর দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু বিএনপি তাঁদেরকে ভুলে গেছে। শহীদ পরিবাররা চায় যেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে তাঁদের স্বজনরা জীবন দিয়েছে সেই গণভোটের রায়কে পরিপূর্ণভাবে যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়। 

তিনি আরো বলেন, শহীদ পরিবারের সদস্যরা জানতে চেয়েছেন, বিচার প্রক্রিয়া কবে সম্পন্ন হবে। অনেকেই বিচার ও সংস্কার কার্যক্রমের ধীরগতিতে হতাশা প্রকাশ করেছেন। আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই দ্রুত বিচার সম্পন্ন করে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে গণভোটের রায় বাস্তবায়ন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে