চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার হিসাবে চাউল .কোরাবানি মাংস ও নগদ অর্থ ফেলেন দুই পৌরসভা ও ১৪টি ইউনিয়নের অসহায় প্রায় দুই হাজার পরিবার। ্ঈদের পরদিন শুক্রবার সংসদ আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এমপির বদুর পাড়াস্থ নিজ বাড়িতে এসব উপহার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুর রহমান ,চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার , বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, মোর্শেদুল আলম চৌধুরী, মোজাম্মেল হক , আবদুল মাবুদ মাহাবু, সিরাজুল ইসলাম,নুরুল করিব ,শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।