গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচি

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০২:০৮ পিএম
গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচি

টাঙ্গাইল সদর উপজেলার গ্রামগুলোতে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে বই পড়া কর্মসূচি শুরু হয়েছে। বিভি ন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বইমুখী করার লক্ষ্যে এ কর্মসূচি চলছে। উপজেলার চৌরাকররা গ্রামে অবস্থিত বাতিঘর আদর্শ পাঠাগার এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

চরাঞ্চলের বাতিঘর হিসেবে পরিচিত পাঠাগারটি এলাকার কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় উপজেলার মগড়া ইউনিয়নের গ্রামগুলোতে পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে।  রবিবার (৩১ মে) সকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা, বামন পাড়া ও চৌধুরী মালঞ্চ গ্রাম থেকে এ অভিযান শুরু হয়। এ বিষয়ে ঈদ-পরবর্তী গত রবিবার সকালে বাতিঘর আদর্শ পাঠাগার এর সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। 

এ সময় বক্তব্য দেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান মাহিম ও সাফওয়ান আদনান বিপ্লব, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তানভীর আহমেদ জয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর শিক্ষার্থী  মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি”স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে