কাউখালীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ৩১ মে, ২০২৬, ০৪:২৮ পিএম | প্রকাশ: ৩১ মে, ২০২৬, ০৪:২৮ পিএম
কাউখালীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

পিরোজপুরের কাউখালীতে যথাযথ মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে ৩০মে রাতে কাউখালী শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি আয়োজনে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপিিতত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র নেতা শাফিউল আজম দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি। শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সোহেল মনজুর নিন গাছ শহীদ মিনার প্রাঙ্গণে নিন্দ গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে