শহীদ জিয়া ছিলেন স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক: নয়ন

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ০৬:৫২ পিএম
শহীদ জিয়া ছিলেন স্বাধীন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক: নয়ন

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে “শহীদ জিয়ার জীবন ও কর্ম”শীর্ষক রাজশাহী বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহাসিক বাগবাড়ি জিয়া বাড়িতে এ আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিভাগীয় যুবদল। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক আবু হাসানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার অবিসংবাদিত নেতা। তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ, কৃষি ও শিল্পখাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ এবং গ্রামীণ উন্নয়নে তাঁর অবদান জাতি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ছিল দেশপ্রেম, সততা, কর্মনিষ্ঠা ও জনগণের কল্যাণে নিবেদিত নেতৃত্বের প্রতীক। নতুন প্রজন্মকে তাঁর জীবনাদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, নাটোর জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদির হক আদনান, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মোখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক রওশন উল ইসলাম রওশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি এবং সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, উন্নয়ন চিন্তা ও জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁরা বলেন, বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার জীবন ও কর্ম তুলে ধরা সময়ের দাবি। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শহীদ জিয়ার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে