কালিয়ায় নদীতে তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ০৮:২৭ পিএম
কালিয়ায় নদীতে তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নলীয়া নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে যাওয়া ফারজানা (৪) নামে এক শিশুর মরদেহ প্রায় ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে মাথাভাঙ্গা গুচ্ছগ্রামের বাসিন্দা আলী মোল্লার মেয়ে ফারজানা আরও দুই শিশুর সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় কালিয়া ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। খুলনা থেকে আনা ডুবুরি দলের সহায়তায় রাতভর তল্লাশি চালিয়ে শুক্রবার ভোর ৪টার দিকে পাশের আইজপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। কালিয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে