নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক

আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৮:০৭ পিএম
আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল আশাশুনি উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা তরুণদলের সভাপতি মোঃ আলমগীর কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মুছা কমিটি অনুমোদন দিয়েছেন। অনুমোদিত কমিটিতে মোঃ নাভিদ নওরোজ আকাশকে সভাপতি, ইঞ্জিনিয়ার শাহ মোঃ জাকির হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, ইয়াকুব আলী, আছাদুল ইসলাম, সাগর, ঝর্ণা, তাসলিমকে সহ-সভাপতি, সাইফুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক, আলতাফ হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তাজিকুর রহমান বিল্লাল, সাগর, মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক ও আশরাফুল রাজীবকে সাংগঠনিক সম্পাদক করে ৮২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করে জেলা ও উপজেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন এ কমিটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে