খাজরা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৮ জুন, ২০২৬, ০৮:০৮ পিএম | প্রকাশ: ৮ জুন, ২০২৬, ০৮:০৮ পিএম
খাজরা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

আশাশুনি উপজেলার ৫৬ নং খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৮ জুন) বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।  সভায় সর্বসম্মতিক্রমে খাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল মাহমুদকে সভাপতি, নিরঞ্জন সরকার, ইউপি সদস্য ইয়াকুব আলী, রাণী খাতুন, সাইফুল ইসলাম, নার্গিস আরা ও সঙ্গীতা রাণীকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। সভায় খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের, সহকারী শিক্ষক সাফায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে