কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জুন ২০২৬ (সোমবার)বেলা১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকারের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামআদালত প্রকল্পের জেলা ম্যানেজার ফিরোজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম সাবাদিক মোঃসাইফুল ইসলাম(শাহীন), আহমেদ রাজু,গ্রামআদালত প্রকল্পের উপজেলা সমন্বয়ক এনামুল হক ও মোস্তাফিজুর রহমান। এ সময় সভায় বক্তারা গ্রামীণ এলাকার ছোটখাটো বিরোধ ও মামলা-মোকাদ্দমা নিরসনে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন।
সহকারী কমিশনার (ভূমি) তার বক্তব্যে বলেন, "সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে, স্বল্প খরচে এবং দ্রুততম সময়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত অনন্য ভূমিকা পালন করছে। একে আরও গতিশীল করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।" গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়ক এনামুল হক বিগত তিন মাসের কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন এবং গ্রাম আদালতের আইনি প্রক্রিয়াকে আরও জোরালো করার আহ্বান জানান। উক্ত ত্রৈমাসিক সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন এনজিও (বেসরকারি সংস্থা) প্রতিনিধি, গ্রাম আদালত প্রকল্পের কর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে গ্রাম আদালতের সেবা সম্পর্কে আরও সচেতন করার ওপর জোর দেয়া হয়।