মোরেলগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৫:০৩ পিএম
মোরেলগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়া মঞ্চের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ জুন) বেলা ১১টার দিকে মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তাতী দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. কাজী মনিরুজ্জামান। উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক এপিপি এ্যাড. শিকদার ইমরান হোসাইন। সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ উপজেলা কমিটির সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল। এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। সভাটি সঞ্চালনা করেন জিয়া মঞ্চ পৌর কমিটির সভাপতি কাজী মঞ্জরুল আলম। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে