মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট): | প্রকাশ: ৬ জুন, ২০২৬, ০৫:৩৬ পিএম
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি প্রদান

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও  ইউএনও এবং ওসির দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ ও থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমির রফিকুল ইসলাম এর নেতৃত্বে নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে